
ইত্তেফাক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, “আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে।”
রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হওয়া অধিবেশনে স্পিকার বলেন, “নারী সদস্যদের উপস্থিতিতে আজ সংসদ আরও প্রাণবন্ত ও পূর্ণতা পেয়েছে। তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই।”
সংক্ষিপ্ত বক্তব্যের পর স্পিকার এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।
অধিবেশনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামী ১১ জুন তিনি বাজেট প্রস্তাব পেশ করবেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
দেশের অর্থনীতি, রাজস্ব আহরণ, উন্নয়ন ব্যয় ও জনকল্যাণমূলক কর্মসূচির রূপরেখা তুলে ধরতে এবারের বাজেট অধিবেশনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার