
রাজধানীর শেরেবাংলা নগরে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বিষয়টি ২১ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ প্রথমে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরে মরিয়মের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। মামলাটি মরিয়মের বাবা করেছেন বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অন্যান্য তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গাজী নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন। জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি ওই ভিডিওতে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। পরবর্তী সময়ে ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার