
ঢাকার আদ্-দ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক জামালুন্নেসা।
মঙ্গলবার (১৬ জুন) সকালে আদ্-দ্দীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত এবং প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া, অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার কথা জানিয়ে বলা হয়, হাসপাতালের পরিবেশ উন্নত করতে বিশেষজ্ঞ কনসালট্যান্টদের মাধ্যমে কাজ চলমান রয়েছে। কর্পোরেট অফিসের ওপরের অংশে থাকা একটি বেকারিও বন্ধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে শিক্ষকতা করেছেন এবং সম্প্রতি অবসর গ্রহণ করেন। তিনি উচ্চশিক্ষা সম্পন্ন একজন অভিজ্ঞ শিক্ষাবিদ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানানো হয়।
আদ্-দ্দীন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার অধীনে রয়েছে একাধিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার