
আন্দোলনকে আরও বেগবান করার জন্য রক্ততৃষ্ণ শেখ হাসিনার একটি লাশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাঁদের রক্ততৃষ্ণা এখনো মেটেনি। ১৪০০ শিশু-কিশোরকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে না পেরে তিনি পালিয়ে গেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একাধিক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তাঁদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই রক্ততৃষ্ণা মেটানোর জন্যই একের পর এক পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, ককটেলের বিস্ফোরণ ঘটানো হচ্ছে। কখনো মানুষ হত্যা করা হচ্ছে।
গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুন হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, যারা বেআইনি কাজ করবে, আইন প্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আদালত তাদের বিচার করে শাস্তি দেবে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ—কোনোটাই ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করব। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বলব।’
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার