মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে নিজের আইনি লড়াই করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রসিকিউশনও চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ায় অংশ নিন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সাম্প্রতিক বক্তব্য যদি আন্তরিক হয়, তাহলে তার উচিত বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া। তিনি এটিকে রাজনৈতিক ‘স্টান্টবাজি’ না করে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম সম্পর্কে তিনি জানান, বর্তমানে ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।
এছাড়া সাবেক মন্ত্রী শাজাহান খান, আমির হোসেন আমু এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে।
তিনি বলেন, এসব তদন্ত প্রতিবেদন বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই সংশ্লিষ্ট মামলাগুলোর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার