ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল তারেক রহমানের নেতৃত্বেই
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের ফসল এবারের সংসদ: অস্থায়ী রাষ্ট্রপতি

অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অতীতের অনেক জাতীয় সংসদ ও নির্বাচন নানা বিতর্ক ও বিড়ম্বনার জন্ম দিয়েছে। তবে এবারের জাতীয় সংসদ তার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, “জুলাই যোদ্ধারা যে স্বপ্ন ও আদর্শের জন্য জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান দায়িত্ব বর্তমান জাতীয় সংসদের। আশা করি, আমরা সবাই মিলে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব।”

আরও পড়ুনঃ  নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল

তিনি বলেন, বর্তমান সংসদ গণঅভ্যুত্থানের ফসল এবং দেশের মানুষ এই সংসদের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা করছে। অতীতের একাধিক সংসদ কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, গুণগত মানের দিক থেকে বর্তমান সংসদ তার দেখা আগের যেকোনো সংসদের তুলনায় উৎকৃষ্ট।

আরও পড়ুনঃ  ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারে

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত বা অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সংসদ ও সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, তেমনি জুলাই গণঅভ্যুত্থানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। এটি কোনো এক-দুই দিনের ঘটনা নয়; দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম, ত্যাগ ও প্রতিরোধের ফল।”

আরও পড়ুনঃ  শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা দীর্ঘদিন ঝুঁকি ও নির্যাতনের মুখেও আন্দোলন চালিয়ে গেছেন এবং সেই ধারাবাহিকতায় স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছে। এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য গৌরবের বিষয় হয়ে থাকবে।

জুলাইয়ের চেতনাকে ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করাই এখন সবার অঙ্গীকার হওয়া উচিত। তিনি বলেন, “জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দিতে হবে এবং গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে হবে।”

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর

আমার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের ফসল এবারের সংসদ: অস্থায়ী রাষ্ট্রপতি

আপডেটের সময়: ০৮:০১:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, অতীতের অনেক জাতীয় সংসদ ও নির্বাচন নানা বিতর্ক ও বিড়ম্বনার জন্ম দিয়েছে। তবে এবারের জাতীয় সংসদ তার দেখা সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, “জুলাই যোদ্ধারা যে স্বপ্ন ও আদর্শের জন্য জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান দায়িত্ব বর্তমান জাতীয় সংসদের। আশা করি, আমরা সবাই মিলে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব।”

আরও পড়ুনঃ  ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব

তিনি বলেন, বর্তমান সংসদ গণঅভ্যুত্থানের ফসল এবং দেশের মানুষ এই সংসদের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা করছে। অতীতের একাধিক সংসদ কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, গুণগত মানের দিক থেকে বর্তমান সংসদ তার দেখা আগের যেকোনো সংসদের তুলনায় উৎকৃষ্ট।

আরও পড়ুনঃ  ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার