
সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রসীমার ওপর দিয়ে আসা ইরানের একটি হামলাকারী ড্রোন ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ ঘটনাকে ‘বিপজ্জনক পদক্ষেপ’ উল্লেখ করে ইরানের তীব্র নিন্দা জানিয়েছে আমিরাত।
সোমবার (৩১ আগস্ট) আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, দেশের নিরাপত্তার ওপর এমন শত্রুভাবাপন্ন হামলার কঠোর জবাব দেওয়ার আইনি অধিকার আমিরাতের রয়েছে।
এর আগে ইরান দাবি করে, লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে।
তবে আমিরাত সরকার জানিয়েছে, দেশের কোনো সামরিক ঘাঁটিতে সরাসরি হামলার ঘটনা ঘটেনি। তাদের দাবি, ইরানের ড্রোনটি সমুদ্রসীমার ওপর দিয়ে আসার সময়ই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করে।
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আমিরাতের জলসীমায় ড্রোন ধ্বংসের ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার