
গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় সকাল ৮টায় গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচটি আর্জেন্টিনার জন্য নিয়মরক্ষার হলেও স্কোয়াডের বেঞ্চ শক্তি যাচাইয়ে সুযোগ হিসেবে দেখছেন কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।
বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি টেলিভিশন ও অনলাইন—উভয় মাধ্যমেই দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির পাশাপাশি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন।
অনলাইনে খেলা দেখতে চাইলে সাবস্ক্রিপশনের মাধ্যমে মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে মাইরবি অ্যাপ, টফি, বায়োস্কোপ ও আইস্ক্রিন প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে। এছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স অ্যাপ থেকেও বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করার সুযোগ রয়েছে।
বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা কেমন পারফরম্যান্স দেখায় এবং স্কালোনির পরীক্ষামূলক একাদশ কতটা সফল হয়, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার