
ভারতের পুণে-এর ব্যবসায়ী কেতন অগ্রবাল হত্যা মামলায় অভিযুক্ত সিয়া গয়াল পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার দাবি, বিয়ে করতে অনিচ্ছুক হওয়ার বিষয়টি পরিবারের কাছে জানানো কঠিন মনে হওয়ায় কেতনকে ‘পথ থেকে সরিয়ে দেওয়াই’ সহজ সমাধান বলে মনে হয়েছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ জুন লোহাগড় দুর্গ এলাকায় ঘুরতে গিয়ে কেতন অগ্রবালকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যার অভিযোগে সিয়া গয়াল ও তার প্রেমিক চেতন চৌধরী-কে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রকৃত উদ্দেশ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
জিজ্ঞাসাবাদে সিয়া বলেন, কেতন উইগ বা আলগা চুল ব্যবহার করতেন, যা তার অপছন্দ ছিল। তবে তদন্তে উঠে এসেছে, সিয়া ও চেতনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল এবং পরিবারের সদস্যরাও বিষয়টি জানতেন। অভিযোগ রয়েছে, আর্থিক বৈষম্যের কারণে পরিবার ওই সম্পর্ক মেনে নেয়নি এবং সিয়ার সঙ্গে কেতনের বিয়ের আয়োজন করা হয়েছিল।
অন্যদিকে, কেতনের বাবা বিশাল অগ্রবাল এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, কেতন উইগ ব্যবহার করতেন—এ তথ্য সিয়ার পরিবার আগে থেকেই জানত এবং তখন এ বিষয়ে কোনো আপত্তি জানানো হয়নি। ফলে কেবল আলগা চুলকে হত্যার কারণ হিসেবে দেখানোকে তিনি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা নির্ধারণে সিয়া, চেতন এবং সিয়ার ভাই সাহিল গয়াল-কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার