
ঢাকার আশুলিয়া থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ খোকন নামে এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৮ জুন) দিবাগত রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতার খোকন দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানো এবং এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
ডিবি পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার