
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘে ব্যস্ত কর্মসূচি শেষ করে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন। আগামী ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন এবং আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) ৩৩তম মন্ত্রী পর্যায়ের বৈঠকসহ সংশ্লিষ্ট বিভিন্ন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এআরএফের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেবেন।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ম্যানিলা সফরের সময় রাশিয়া, চীন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় (সাইডলাইন) বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সফরটি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার