
রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইউক্রেনীয় বাহিনীর হামলার ফলে দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ছে—এ কথা স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে রাশিয়ার তেল শোধনাগার, জ্বালানি সংরক্ষণাগার ও পাইপলাইনসহ স্পর্শকাতর অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে।
পুতিন জানান, এসব হামলা রাশিয়ার অর্থনীতিকে কিছুটা ক্ষতিগ্রস্ত করলেও তা দেশটির বিশেষ সামরিক অভিযানকে থামাতে পারবে না। তার মতে, এই হামলার উদ্দেশ্য রুশ সমাজে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করা।
অন্যদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার ধারাবাহিক হামলার জবাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এটি প্রতিরক্ষামূলক ও ন্যায্য পদক্ষেপ।
বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার