ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইতালিতে বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ, ভিডিওবার্তায় ক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

ইতালির মেস্ট্রেতে কয়েকজনের বিরুদ্ধে তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।

বাঁধনের দাবি, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয়, তাকে শারীরিকভাবে আঘাত করা হয় এবং তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ইপোহতে অভিযানে বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি আটক

‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলার অভিযোগ

বাঁধন অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হেনস্তা করেন। তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন বলেও দাবি করেন তিনি।

এ সময় তাকে গালাগালি করা হয় বলেও ভিডিওবার্তায় জানান বাঁধন।

‘আমার গায়ে হাত তোলা হয়েছে’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, তিনি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান অভিনেত্রী।

আরও পড়ুনঃ  মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত

তিনি আরও বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’

‘একজন বাঁধনকে দমানো এত সহজ হবে না’

বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারাবিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’

আরও পড়ুনঃ  দিল্লিতে ছাত্রাবাস ধসে নিহত ৫, ধ্বংসস্তূপে আটকা বহু শিক্ষার্থী

এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কোনো রাজনৈতিক দলের অংশ হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

সজীব ওয়াজেদ জয়কে জানানোর অনুরোধ

ভিডিওবার্তায় বিষয়টি সজীব ওয়াজেদ জয়কে জানানোর অনুরোধও করেন বাঁধন। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন এবং আশা করেন, বিষয়টি তার কাছে পৌঁছে দেওয়া হবে।

এদিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন বাঁধন। এসব ভিডিওতে কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইতালিতে বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ, ভিডিওবার্তায় ক্ষোভ

আপডেটের সময়: ০৯:০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির মেস্ট্রেতে কয়েকজনের বিরুদ্ধে তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।

বাঁধনের দাবি, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা করেন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া হয়, তাকে শারীরিকভাবে আঘাত করা হয় এবং তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ছয় দিন পর কাপ্তাই হ্রদের পানি থেকে ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু

‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলার অভিযোগ

বাঁধন অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হেনস্তা করেন। তারা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন বলেও দাবি করেন তিনি।

এ সময় তাকে গালাগালি করা হয় বলেও ভিডিওবার্তায় জানান বাঁধন।

‘আমার গায়ে হাত তোলা হয়েছে’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, তিনি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান অভিনেত্রী।

আরও পড়ুনঃ  নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বসুন্ধরা কিংস

তিনি আরও বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’

‘একজন বাঁধনকে দমানো এত সহজ হবে না’

বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারাবিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’

আরও পড়ুনঃ  দুই সপ্তাহের মধ্যে জানা যাবে স্থানীয় নির্বাচন কবে: ইসি আনোয়ারুল