ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনের প্রচারণায় নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান এক সুতোয় জড়াতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: নিউইয়র্ক টাইমস পরকীয়া প্রেমিকের সঙ্গে ফোনে ব্যস্ত, কান্নায় বিরক্ত হয়ে ৩ বছরের সন্তানকে হত্যার অভিযোগ অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবক গ্রেপ্তার ‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’— ট্রাম্প সরকারি কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা: সতর্কবার্তা জারি করল বাংলাদেশ পুলিশ সংসদ ভবনের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, তদন্ত কমিটি গঠনের নির্দেশ এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ

পরিচালনা পর্ষদের নেতৃত্বে এসে আর্থিক ভিত্তি শক্তিশালী ও ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্ব

বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা আনিস আহমেদ।

সোমবার (২৭ জুলাই) থেকে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ইবিএলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আনিস আহমেদ ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির (ইসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (আরএমসি) চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

নতুন দায়িত্ব গ্রহণের পর আনিস আহমেদ বলেন, ইবিএল বর্তমানে ব্যাংকিং সেবার নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। এই অগ্রযাত্রায় পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বাধীন জ্যেষ্ঠ নেতৃত্বের বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

তিনি আরও বলেন, ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেওয়া হবে। এসব উদ্যোগের মাধ্যমে ইবিএল সাধারণ গ্রাহকদের দৈনন্দিন জীবনের আরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চায়।

আরও পড়ুনঃ  সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব আইনগত সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাংকিং খাতের পাশাপাশি করপোরেট অঙ্গনেও আনিস আহমেদের পরিচিতি রয়েছে। তিনি সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বর্তমানে বিশ্বের ২৬টি দেশে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আন্তর্জাতিক পর্যায়ে এমজিএইচ গ্রুপ ফাস্ট ফ্যাশন, ই-কমার্স, অটোমোটিভ ও ইলেকট্রনিকস খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সাপ্লাই চেইন সল্যুশন নিয়ে কাজ করছে। পাশাপাশি প্রাইভেট কনটেইনার টার্মিনাল, গ্লোবাল ডিস্ট্রিবিউশন, লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের খুচরা ব্যবসা এবং আর্থিক সেবা খাতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

আরও পড়ুনঃ  ‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান, সত্যজিৎ রায়কে বললেন কিংবদন্তি নির্মাতা

এ ছাড়া বাংলাদেশের প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ইকোসিস্টেমেও আনিস আহমেদের অবদান রয়েছে। তিনি রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম ওভাই, ইনসিওরটেক প্রতিষ্ঠান ওয়াদাআ ডট ইনসিওর এবং আবাসনবিষয়ক প্ল্যাটফর্ম যাত্রা-এর প্রতিষ্ঠাতা।

গত এক দশক ধরে বাংলাদেশে উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ

ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ

আপডেটের সময়: ১০:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পরিচালনা পর্ষদের নেতৃত্বে এসে আর্থিক ভিত্তি শক্তিশালী ও ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্ব

বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা আনিস আহমেদ।

সোমবার (২৭ জুলাই) থেকে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ইবিএলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আনিস আহমেদ ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির (ইসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির (আরএমসি) চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।

আরও পড়ুনঃ  শাপলা চত্বর হত্যা মামলা: হাসিনা-আজিজ-বেনজীরসহ ৩৩ পলাতকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নতুন দায়িত্ব গ্রহণের পর আনিস আহমেদ বলেন, ইবিএল বর্তমানে ব্যাংকিং সেবার নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। এই অগ্রযাত্রায় পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বাধীন জ্যেষ্ঠ নেতৃত্বের বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

তিনি আরও বলেন, ব্যাংকের আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেওয়া হবে। এসব উদ্যোগের মাধ্যমে ইবিএল সাধারণ গ্রাহকদের দৈনন্দিন জীবনের আরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চায়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস