
ইয়েমেনের দীর্ঘ ১২ বছরের গৃহযুদ্ধের মধ্যে বন্দিমুক্তির ক্ষেত্রে বড় ঘটনা ঘটেছে। দেশটির হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সংঘাতের সময় আটক হওয়া প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে।
হুথিদের বন্দিবিষয়ক কর্মকর্তা আব্দুল-কাদির আল-মুর্তাজা জানিয়েছেন, ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর এটিই বন্দিদের সবচেয়ে বড় একতরফা মুক্তির ঘটনা।
বন্দিমুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)। তবে মুক্তি পাওয়া বন্দিদের পরিচয় ও তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দীর্ঘদিন ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধে এখনো হাজার হাজার মানুষ আটক রয়েছেন। এ পরিস্থিতিতে বন্দি বিনিময় ও মুক্তির উদ্যোগকে সংঘাত নিরসন এবং দেশটির মানবিক পরিস্থিতির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার