টানা দ্বিতীয় জয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় বজ্রঝড়ের কারণে দীর্ঘ বিরতির পর পুনরায় শুরু হওয়া ম্যাচে ইরাককে ৩-০ গোলে পরাজিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হওয়া ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে খেলা পুনরায় শুরু হলে নিজেদের আধিপত্য বজায় রেখে বড় জয় তুলে নেয় ফরাসিরা।
প্রথমার্ধেই অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। বিরতির পর ৫৪তম মিনিটে ইরাকের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল এবং বিশ্বকাপ ইতিহাসে ১৬তম গোল।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান গোলের মালিক হন এমবাপ্পে।
ম্যাচের শেষ দিকে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। ৩-০ গোলের এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত করলো ফ্রান্স।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার