
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ পাঁচ কর্মকর্তার বিষয়ে সঠিক তথ্য প্রদানকারীদের ১ কোটি বা ১০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে যোগ্য তথ্য প্রদানকারীদের অন্য স্থানে পুনর্বাসনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির একটি নোটিশের বরাতে এ তথ্য জানা গেছে।
নোটিশ অনুযায়ী, কার্যকর ও যোগ্য তথ্য প্রদানকারীরা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার এবং পুনর্বাসনের সুযোগ পেতে পারেন।
যে পাঁচ আইআরজিসি কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তারা হলেন—
যুক্তরাষ্ট্রের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এসব তথ্য চাওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার