আন্তর্জাতিক ডেস্ক
ইরানের দুটি রাডার কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত চারটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার (৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সেন্টকমের দাবি অনুযায়ী, ইরানের কেশম দ্বীপ ও গোরুক উপকূলের নজরদারি রাডার স্থাপনায় পরিচালিত অভিযানে চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে এসব ড্রোন পাঠানো হয়েছিল এবং আত্মরক্ষার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়।
অন্যদিকে, ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক বন্দর এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করা হয়েছে।
তবে ইরান ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। দেশটির দাবি, ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন বাহিনীকে সতর্ক করতে গুলি ছোড়া হয়েছিল এবং হামলা চালানোর কোনো উদ্দেশ্য তাদের ছিল না।
ঘটনার বিষয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার