ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির মামলায় ইসরায়েলি নাগরিকের সাড়ে ১৩ বছরের সাজা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

ইরানের হয়ে গোপন তথ্য সংগ্রহ, টেলিগ্রামে যোগাযোগ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে ইসরায়েলি নাগরিক আলেকজান্ডার গ্রানোভস্কিকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বুধবার দেওয়া এ রায়ের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৩০-এর কোঠায় বয়সী গ্রানোভস্কিকে ২০২৪ সালে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তে অভিযোগ ওঠে, ডিজিটাল মাধ্যমে পাওয়া হাজার হাজার ডলারের বিনিময়ে তিনি ইরানের এক ব্যক্তির হয়ে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত ছিলেন।

আরও পড়ুনঃ  হুতিদের অস্ত্র তৈরির প্রকল্পে ‘ক্লড’ ব্যবহারের দাবি অ্যানথ্রোপিকের

অভিযোগপত্র অনুযায়ী, টেলিগ্রামের মাধ্যমে ওই ইরানি ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন গ্রানোভস্কি। একপর্যায়ে তিনি ইসরায়েলের ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ পার্টির নেতা ও সাবেক জেনারেল বেনি গান্তজ যে এলাকায় বসবাস করতেন, সেখানকার ছবি তুলে পাঠান।

আরও পড়ুনঃ  তিন পাসপোর্টে ৬ দেশে ২৫ বার ভ্রমণ, কাস্টমস কর্মকর্তা আইয়ুব বরখাস্ত

তবে তার বিরুদ্ধে অভিযোগ শুধু তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল না। হারেৎজের প্রতিবেদনে বলা হয়, গ্রানোভস্কি নয়টি গাড়িতে আগুন দেন এবং বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকেন। পাশাপাশি সহিংস কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য অপরাধমূলক রেকর্ড রয়েছে—এমন ব্যক্তিদের দলে ভেড়ানোর নির্দেশও তিনি পেয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

তদন্ত শেষে ইসরায়েলি কর্তৃপক্ষ গ্রানোভস্কির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ একাধিক অভিযোগ আনে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত তাকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির মামলায় ইসরায়েলি নাগরিকের সাড়ে ১৩ বছরের সাজা

আপডেটের সময়: ০৯:৫৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানের হয়ে গোপন তথ্য সংগ্রহ, টেলিগ্রামে যোগাযোগ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে ইসরায়েলি নাগরিক আলেকজান্ডার গ্রানোভস্কিকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বুধবার দেওয়া এ রায়ের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৩০-এর কোঠায় বয়সী গ্রানোভস্কিকে ২০২৪ সালে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তে অভিযোগ ওঠে, ডিজিটাল মাধ্যমে পাওয়া হাজার হাজার ডলারের বিনিময়ে তিনি ইরানের এক ব্যক্তির হয়ে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত ছিলেন।

আরও পড়ুনঃ  পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অভিযোগপত্র অনুযায়ী, টেলিগ্রামের মাধ্যমে ওই ইরানি ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন গ্রানোভস্কি। একপর্যায়ে তিনি ইসরায়েলের ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ পার্টির নেতা ও সাবেক জেনারেল বেনি গান্তজ যে এলাকায় বসবাস করতেন, সেখানকার ছবি তুলে পাঠান।

আরও পড়ুনঃ  দাবি আফরোজা আব্বাসের দাবি আন্দোলনে রাজপথে থাকা নারীদের মূল্যায়ন