
পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানের অভ্যন্তরে গোপনে সামরিক হামলা চালিয়েছে—এমন একটি প্রতিবেদন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি স্থাপনায় ধারাবাহিক হামলার জবাবে আবুধাবি পাল্টা পদক্ষেপ হিসেবে এই গোপন অভিযান চালায়।
প্রতিবেদনে দাবি করা হয়, যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার সময় সংযুক্ত আরব আমিরাত ইরানের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিমান হামলা পরিচালনা করে। এর মধ্যে পারস্য উপসাগরের লাভান দ্বীপে একটি তেল স্থাপনায় হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে।
তবে ওই হামলার বিষয়ে ইরান আগেও স্বীকার করলেও, আক্রমণকারী দেশ সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। পরবর্তীতে ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের দিকেও পাল্টা হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির আগে এই পাল্টা হামলা ও সংঘাতের মাত্রা আরও বেড়ে যায়। ফলে পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো নিজেদের নিরাপত্তা কৌশল পুনর্বিন্যাস করছে। তবে সংযুক্ত আরব আমিরাতের এমন গোপন হামলার খবর প্রকাশ্যে আসায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এই ধরনের সামরিক তৎপরতা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার