
ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনায় থাকা সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নতুন অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে চুক্তি প্রায় চূড়ান্ত বলে ইঙ্গিত দিলেও এবার তিনি জানিয়েছেন, এ বিষয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না।
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং দুই দেশের সম্পর্ক আগের তুলনায় বেশি পেশাদার ও ফলপ্রসূ হয়েছে। তবে তার মতে, পুরো প্রক্রিয়াটি সময় নিয়ে নিখুঁতভাবে শেষ করা প্রয়োজন, যাতে কোনো ভুল না থাকে।
এর আগে তিনি দাবি করেছিলেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তির বেশিরভাগ বিষয় চূড়ান্ত হয়ে গেছে এবং দ্রুতই ঘোষণা আসতে পারে। কিন্তু পরবর্তীতে তিনি অবস্থান বদলে সময় নেওয়ার পক্ষে মত দেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পরিবর্তিত অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘিরে যে দ্রুত সমাধানের আশা তৈরি হয়েছিল, তা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাত পরিস্থিতি চলমান থাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার