
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে তারা ইতিমধ্যে বড় ধরনের সাফল্য অর্জন করেছেন এবং এখন আরও বিস্তৃত “জয়” প্রয়োজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মার্কিন গণমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নাকি ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি করেছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এসব ক্ষতির ফলে ইরানের নেতৃত্ব ও সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে এবং দেশটির অর্থনীতি মারাত্মক চাপে রয়েছে। তিনি আরও দাবি করেন, ইরান এখন তেল বাণিজ্যেও বড় ধরনের সমস্যার মুখে আছে।
তবে তিনি বলেন, শুধু বর্তমান পরিস্থিতি যথেষ্ট নয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত আরও বড় পরিসরে সাফল্য নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বন্ধ করা।
ট্রাম্পের এসব বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার