ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য শান্তিচুক্তি চূড়ান্ত করার উদ্যোগে সক্রিয় হয়েছে কাতার। এ প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরানে গিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে।
সূত্র অনুযায়ী, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির একজন উপদেষ্টার নেতৃত্বে এই মধ্যস্থতাকারী দল কাজ করছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চুক্তির খসড়া ও শর্ত চূড়ান্ত করার প্রক্রিয়া সহজতর করতে তেহরান সফর করে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কূটনৈতিক অগ্রগতি পর্যালোচনা এবং সম্ভাব্য চুক্তির বিষয়গুলো আরও এগিয়ে নেওয়া।
তবে চলমান আলোচনার মধ্যেই চুক্তির সময়সূচি ও শর্ত নিয়ে দুই পক্ষের ভিন্ন অবস্থান দেখা দিয়েছে। বিশেষ করে চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানা গেছে।
ইরানি পক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া রোববার চুক্তি স্বাক্ষরের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে।
এদিকে ইরান ও কাতারের কর্মকর্তারা এর আগেও একাধিক দফা বৈঠক করেছেন এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্ভাব্য চুক্তির খসড়া বিনিময় করেছেন বলে জানা গেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার