লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফকে লেখা এক চিঠিতে ইরানি কর্মকর্তাদের নীতি অবস্থানের প্রশংসা করে বলেছেন, ‘ইরান সম্মান ও মর্যাদার প্রতীক’।
লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘লেবানন, লেবাননের জনগণ এবং তাদের প্রতিরোধের প্রতি আপনার দৃঢ় ও কার্যকর সমর্থনের জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, যা ইসরায়েলি শাসনকে লেবাননসহ সকল ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করতে বাধ্য করেছে।’
হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম তার বার্তায় আরো বলেন, আপনি লেবাননের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন প্রতিরোধের একমাত্র বাস্তব ও কার্যকর আশাকে একটি মূর্ত বাস্তবে পরিণত করেছেন এবং বিশ্বকে দেখিয়েছেন যে ইরান সত্য, প্রতিরোধ এবং নিপীড়িতদের সমর্থক। যদি অন্যরাও এই পথ অনুসরণ করত, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এতটা আধিপত্যবাদী ও আগ্রাসী হতে পারত না এবং ফিলিস্তিনি ভূমি ও জেরুজালেমের ওপর ইসরায়েলি দখলদারিত্বও অব্যাহত থাকত না।
আমরা সবসময় বলে এসেছি যে, ইরান হিজবুল্লাহ, প্রতিরোধ আন্দোলন এবং লেবাননের জনগণকে তার সর্বস্ব দিয়েছে এবং বিনিময়ে কিছুই চায়নি। ইরান আমাদের সিদ্ধান্তকে সমর্থন করেছে, আমাদের ভূমিকে মুক্ত করার সক্ষমতাকে শক্তিশালী করেছে এবং সমাজের ক্ষত নিরাময় ও আমাদের জনগণকে সাহায্য করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। আজ, ইরান বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে রক্ত দিয়ে রুখে দাঁড়িয়েছে, এবং তাদের আগ্রাসনের জবাব দিচ্ছে, এবং এই সংঘাতের পরিণতি মেনে নিচ্ছে। আমি উচ্চস্বরে ঘোষণা করছি, ইরান সম্মান ও মর্যাদার প্রতীক।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার