
অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাও গুরুতর আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, শুক্রবার (৫ জুন) হেবরনের তেল রুমেদা এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে করে পরিবারের সদস্যরা যাচ্ছিলেন। এ সময় কোনো উসকানি ছাড়াই গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা।
গুলিবর্ষণে প্রথমে শিশুটির বাবা আহত হন। পরে গুলির আঘাতে শিশুটির মা আহত হন এবং একটি বুলেট গিয়ে সাত মাস বয়সী শিশু সাম আবু হাইকালের শরীরে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা ফাহাদ আবদুল আজিজ আবু হাইকাল বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক বলে জানা গেছে। আহত মা ও বাবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটিকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি এবং বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার