
ইরান ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। আইআরজিসি জানায়, কিছু সময় আগে এই হামলা পরিচালনা করা হয় এবং এটি পূর্ববর্তী হামলার জবাব হিসেবে নেওয়া হয়েছে।
তাদের দাবি অনুযায়ী, ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরায়েল হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়।
এর আগে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ে। লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। রোববার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যার পর ইসরায়েলও পাল্টা হামলা চালায়।
চলমান এই সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার