আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ নতুন করে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান—এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি সমঝোতা স্মারকের খসড়া নিয়ে আলোচনা চলছে। এতে মোট ১৪টি দফা থাকতে পারে, যার মাধ্যমে ভবিষ্যতে আনুষ্ঠানিক সংলাপের কাঠামো তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালিতে উত্তেজনা হ্রাস এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তৃতীয় দেশে স্থানান্তরের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
তবে এখনো গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব কারণে আলোচনা প্রক্রিয়া ধীর হতে পারে। তবে প্রাথমিক সমঝোতা এগোলে দুই পক্ষের সম্মতিতে এক মাসের আলোচনার সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার