
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং এ বছর ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে, তা নির্ধারণ করতে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সভায় দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য সংগ্রহ করে রবিউল আউয়াল মাস শুরু হওয়ার তারিখ নির্ধারণ করা হবে। এরপর সেই হিসাব অনুযায়ী ঈদে মিলাদুন্নবীর তারিখ ঘোষণা করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তা জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরের পাশাপাশি নিজ নিজ জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি ঈদে মিলাদুন্নবীর চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার