আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে ঢাকা মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির দিনগুলোতে নির্ধারিত সময় অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে, তবে ঈদের দিন সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
যাত্রীচাপ বিবেচনায় ১২ থেকে ২০ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে। ছুটির দিনগুলোতে প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, নির্দিষ্ট সময় পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ও এমআরটি/র্যাপিড পাস টপ-আপ সুবিধা পাওয়া যাবে, তবে নির্ধারিত সময়ের পর টিকিট কাউন্টার ও মেশিন বন্ধ থাকবে।
প্রতিবেদকের নাম 




















