
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে Trading Corporation of Bangladesh। আগামী ২০ মে থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম চালু হবে।
টিসিবি সূত্রে জানা গেছে, ট্রাক সেলের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে নির্ধারিত ভর্তুকিমূল্যে। প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হয়েছে ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হবে।
প্রতিজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। নির্ধারিত স্থানে টিসিবির ট্রাক অবস্থান করবে এবং পরিবেশকদের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।
সংস্থাটি জানিয়েছে, ঈদকে ঘিরে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং নিম্ন আয়ের মানুষের কিছুটা স্বস্তি নিশ্চিত করতেই এই বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার