
উচ্চশিক্ষা ব্যবস্থায় উৎকর্ষতা অর্জনে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) আয়োজিত ‘আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বাংলাদেশসহ ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, সরকার একটি আধুনিক ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার