উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসইভাবে রূপান্তরের লক্ষ্যে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা’।
আগামীকাল মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এই কর্মশালার মূল প্রতিপাদ্য হলো— ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রূপরেখা’।
কর্মশালায় সরকারি নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেবেন।
ইউজিসি জানিয়েছে, কর্মশালার মাধ্যমে উচ্চশিক্ষা খাতের ভবিষ্যৎ উন্নয়নে একটি কার্যকর রোডম্যাপ তৈরি করা হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার