ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন? গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু নির্মাণের আড়াই বছর পর যাত্রা শুরু রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে নতুন নীতিমালা কঠোর হচ্ছে সুগন্ধি চাল রপ্তানির শর্ত, ৩ দিনের মধ্যে দিতে হবে তথ্য লালমনিরহাটে জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষকের ওপর হামলা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ভারত নিয়ে অবস্থান পরিষ্কার না হলে তারেক রহমানের দিল্লি সফর নয়: নাহিদ ফেসবুক পোস্টের মামলায় রিমান্ড শেষে কারাগারে গাজী সালাউদ্দিন ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এবার ‘২০২৬—ডিফারেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আরও পড়ুনঃ  নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানবসভ্যতার জন্য বড় আশীর্বাদ হলেও এর সঙ্গে সম্পূর্ণ নতুন কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামী দিনের পরিস্থিতি কেমন হবে, তা আগে থেকে ধারণা করা কঠিন।

আরও পড়ুনঃ  পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জহির উদ্দিন স্বপন বলেন, জ্ঞান এখন আর নির্দিষ্ট বা স্থির কোনো বিষয় নয়; এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। নতুন প্রযুক্তিনির্ভর এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।

তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার সঙ্গে প্রযুক্তিনির্ভর নানা নতুন সংকটও যুক্ত হচ্ছে। কিন্তু তরুণদের নতুন প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা দেওয়ার উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বিশ্বব্যাপী পূর্ণাঙ্গ রূপ পায়নি।

এ সময় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে নতুন জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নের প্রক্রিয়ায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ  সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রমাণিত হয়েছে যে প্রধানমন্ত্রী তরুণদের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিচ্ছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বিদেশি অতিথি, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?

এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৬:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এবার ‘২০২৬—ডিফারেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আরও পড়ুনঃ  প্রায় এক দশকের প্রেমের পর বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানবসভ্যতার জন্য বড় আশীর্বাদ হলেও এর সঙ্গে সম্পূর্ণ নতুন কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামী দিনের পরিস্থিতি কেমন হবে, তা আগে থেকে ধারণা করা কঠিন।

আরও পড়ুনঃ  সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান: নিরাপত্তা কোনো পণ্য নয়

জহির উদ্দিন স্বপন বলেন, জ্ঞান এখন আর নির্দিষ্ট বা স্থির কোনো বিষয় নয়; এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। নতুন প্রযুক্তিনির্ভর এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।

তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার সঙ্গে প্রযুক্তিনির্ভর নানা নতুন সংকটও যুক্ত হচ্ছে। কিন্তু তরুণদের নতুন প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা দেওয়ার উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বিশ্বব্যাপী পূর্ণাঙ্গ রূপ পায়নি।

এ সময় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে নতুন জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নের প্রক্রিয়ায় আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ  গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ