মার্ক জুকারবার্গ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট তৈরির কাজ এখনো প্রতিষ্ঠানটির প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। বিপুল বিনিয়োগ সত্ত্বেও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে আরও সময় লাগবে বলে তিনি কর্মীদের জানিয়েছেন।
সম্প্রতি এক অভ্যন্তরীণ সভায় কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জুকারবার্গ বলেন, নতুন এআইভিত্তিক কাঠামোর পুরো সুফল এখনো পাওয়া যাচ্ছে না। তবে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে এআই বিনিয়োগের ইতিবাচক ফল দৃশ্যমান হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
চলতি বছরের শুরুতে Meta প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করে। একই সময়ে প্রায় ৭ হাজার কর্মীকে বিভিন্ন এআই বিভাগে স্থানান্তর করা হয়। এর মধ্যে এজেন্ট ট্রান্সফরমেশন নামে একটি নতুন টিমও গঠন করা হয়েছে।
জুকারবার্গ স্বীকার করেন, কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়াটি খুব মসৃণ ছিল না। তবে প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেটার নতুন এআই ইউনিটে কাজের চাপ এবং কর্মপরিবেশ নিয়ে অনেক প্রকৌশলী অসন্তোষ প্রকাশ করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স-এর তথ্য অনুযায়ী, চলতি বছর এআই অবকাঠামো গড়ে তুলতে মেটা প্রায় ১৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে। প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে এআইকে বিবেচনা করছে।
তবে জুকারবার্গের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিপুল বিনিয়োগের পরও প্রত্যাশিত মানের এআই এজেন্ট তৈরি করতে মেটার আরও সময় প্রয়োজন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার