
ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার শুরু হওয়ার পর এক সপ্তাহেই ৩০০টির বেশি মামলা হয়েছে।
সোমবার (১১ মে) রাজধানীর উত্তরায় এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।
তিনি বলেন, এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হচ্ছে। এতে কেউ উল্টোপথে চললে বা সিগন্যাল অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে মামলা জারি হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তি পরে ভিডিও ফুটেজে নিজের অপরাধ দেখতে পারবেন।
ডিএমপি কমিশনার আরও জানান, এই ব্যবস্থা মূলত শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে চালু করা হয়েছে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ চালু হলে দৈনিক এক হাজারের বেশি মামলা শনাক্ত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমানে রাজধানীর আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। ধাপে ধাপে প্রায় ৩০টি পয়েন্টে এ ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার