ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষার মাত্র চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিশা সরকার ময়মনসিংহের মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিশা গত দুই বছর ধরে কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন। আজ সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পরীক্ষার কয়েক ঘণ্টা আগে তিনি ওই ছয়তলা ভবনের ছাদে উঠে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় মেসের অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ফলে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন—পরীক্ষার চাপ নাকি অন্য কোনো বিষয়—তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার