
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন বেতন-বোনাস না পাওয়া শিক্ষক-কর্মচারীদের জন্য বকেয়া পরিশোধের সুযোগ তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্যানেলে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত বেতন ও বোনাসের বিল জমা দেওয়ার অপশন যুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনআইডির তথ্যের ভুলের কারণে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি—এমন শিক্ষক-কর্মচারীদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন বা বোনাস সাবমিট করার অপশন প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।
তবে যথাসময়ে বিল সাবমিট করার পর ব্যাংক-সংক্রান্ত তথ্যের ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত এলে, অর্থাৎ বাউন্স ব্যাক হলে, সেটি বকেয়া হিসেবে পুনরায় বিল সাবমিট করার প্রয়োজন বা সুযোগ নেই।
মাউশি জানিয়েছে, ‘EFT salary Bounce’ অপশনে নাম যুক্ত হওয়ার পর সঠিক তথ্য দেওয়া হলে বাউন্স ব্যাক হওয়া অর্থ আবার পাঠানো হবে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিও বিল সাবমিট করতে হবে। একই সময়ের মধ্যে প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত বকেয়া মাসগুলোর বিলও মাসওয়ারি সাবমিট করতে বলা হয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মাউশি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার