
দেশে সদ্য বিদায়ী এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিরিক্ত বৃষ্টির কারণে পুরো মাসজুড়ে তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম ছিল।
আবহাওয়াবিদদের মতে, এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ০.৬ ডিগ্রি ও ০.১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। সাধারণত সবচেয়ে উষ্ণ এই মাসে গড় তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস থাকে।
এপ্রিলে মাত্র একদিন, ২২ এপ্রিল রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও টানা তাপপ্রবাহ দেখা যায়নি। বরং বিচ্ছিন্নভাবে গরমের পর বৃষ্টি নামায় পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক ছিল।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশালে, যেখানে স্বাভাবিকের তুলনায় ১৬৯ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঢাকায়ও প্রায় ৮০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। শুধু রাজশাহী বিভাগে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মে মাসে দেশজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে একই সঙ্গে কালবৈশাখী ঝড়, লঘুচাপ এবং তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী—
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, মে মাসের প্রথম ১০ দিন পর্যন্ত বৃষ্টি চলতে পারে, ফলে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকবে। এরপর ধীরে ধীরে গরম বাড়বে এবং ১৫ মে’র পর তাপপ্রবাহ দেখা দিতে পারে।
সব মিলিয়ে মে মাসে দেশজুড়ে বৃষ্টি, ঝড় ও গরম—এই তিন ধরনের আবহাওয়ার মিশ্র প্রভাব থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার