ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

ইরানের সঙ্গে চলমান আলোচনা ও সম্ভাব্য শান্তি চুক্তিতে নতুন শর্ত যোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। ট্রাম্পের দাবি, ইরানের হামলায় নিহত ও আহত মার্কিন নাগরিকদের জন্যও তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে।

সোমবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। তার এই নতুন দাবি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

ট্রাম্পের ভাষ্য, পাঁচ মাসের সামরিক সংঘাতে ইরান যে ক্ষয়ক্ষতির দাবি করছে, তার পাশাপাশি কয়েক দশক ধরে ইরানের হামলায় নিহত ও আহত মার্কিন নাগরিকদের জন্যও যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ চাইবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ২০০০ সালে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোল-এ হামলার প্রসঙ্গ উল্লেখ করেন। গত ৫০ বছরে বিভিন্ন হামলায় ইরান সমর্থন দিয়েছে বা জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে ভবিষ্যতে ‘যে কোনো ও সব ধরনের আলোচনায়’ ক্ষতিপূরণের বিষয়টি যুক্ত করার জন্য তিনি মার্কিন প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

এর আগে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর হুমকি দিলেও কূটনৈতিক সমঝোতার সম্ভাবনার কথাও বলেছেন ট্রাম্প। গত রোববার তিনি জানিয়েছিলেন, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন কিছুটা নরম। এতে ধারণা করা হচ্ছে, নতুন করে সামরিক হামলার পরিবর্তে ওয়াশিংটন অর্থনৈতিক চাপের ওপর বেশি গুরুত্ব দিতে পারে।

এদিকে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল কার্যত বন্ধ থাকায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আরও জটিল হয়ে পড়েছে। ইরান এই সমুদ্রপথ পুনরায় খুলে দেওয়ার আগে দেশটির বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং তেলশিল্পের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ  গুম হওয়া সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালির অচলাবস্থার প্রভাবে জ্বালানির দাম বেড়েছে এবং বৈশ্বিক বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানের কাছে ক্ষতিপূরণ দাবির বিষয়টি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে নতুন জটিলতা তৈরি করতে পারে। কারণ সামরিক সংঘাতের পাশাপাশি ভবিষ্যৎ চুক্তির শর্ত নিয়েও দুই দেশের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

আপডেটের সময়: ০৫:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

ইরানের সঙ্গে চলমান আলোচনা ও সম্ভাব্য শান্তি চুক্তিতে নতুন শর্ত যোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। ট্রাম্পের দাবি, ইরানের হামলায় নিহত ও আহত মার্কিন নাগরিকদের জন্যও তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে।

সোমবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। তার এই নতুন দাবি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুনঃ  সর্বশেষ মামলাতেও জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ট্রাম্পের ভাষ্য, পাঁচ মাসের সামরিক সংঘাতে ইরান যে ক্ষয়ক্ষতির দাবি করছে, তার পাশাপাশি কয়েক দশক ধরে ইরানের হামলায় নিহত ও আহত মার্কিন নাগরিকদের জন্যও যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ চাইবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ২০০০ সালে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোল-এ হামলার প্রসঙ্গ উল্লেখ করেন। গত ৫০ বছরে বিভিন্ন হামলায় ইরান সমর্থন দিয়েছে বা জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় নিখোঁজ অটোভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার