
চট্টগ্রামের লোহাগাড়ায় বালি উত্তোলনকে কেন্দ্র করে অডিও ফাঁসের ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে অবৈধ বালি উত্তোলন ও আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথন শোনা যায় বলে জানা গেছে। সেখানে এক পর্যায়ে লোহাগাড়ায় এমপি গেলে তাকে গুলি করার হুমকির কথাও উল্লেখ রয়েছে।
অডিওর এক অংশে কথিতভাবে এমপির পিএস আরমান ও স্থানীয় এক ব্যক্তির মধ্যে কথোপকথনে বালি উত্তোলন ও অর্থ লেনদেন নিয়ে আলোচনা শোনা যায়।
এ ঘটনার পর শনিবার রাতে দক্ষিণ জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, একজন নির্বাচিত সংসদ সদস্যকে ঘিরে এমন ঘটনা জনমনে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। তাই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নেতারা আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার