ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে থামানো নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি মজা করে বলেন, “আমি তো জিজ্ঞেস করেছিলাম, আমরা কি গোলপোস্টে একসাথে তিনজন গোলকিপার খেলাতে পারি? কিন্তু ওরা না করে দিল!”
এবারের বিশ্বকাপে ফ্রান্সকে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। আর অধিনায়ক এমবাপ্পে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন। গত বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড এবারও দুর্দান্ত ছন্দে আছেন।
ম্যাচের আগে প্রতিপক্ষ নিয়ে মজা করলেও ইরাক কোচ বলেন, দল আত্মবিশ্বাসী। তার মতে, ফ্রান্সকে থামানো কঠিন হলেও নিজেদের সেরাটা খেলতে পারলেই ভালো কিছু করা সম্ভব।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার