
নভেম্বরের শুরুতেই আবারও বাড়ল এলপিজির দাম। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের ১ হাজার ৮৩৭ টাকা থেকে বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে। অন্যদিকে, অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে মূসকসহ ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, সোমবার রাত ৮টার পর থেকেই নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
এর আগে গত ৪ অক্টোবর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। একই দিন অটোগ্যাসের দামও প্রতি লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে মূসকসহ ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছিল।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার