
দীর্ঘ ১০ বছরের সংস্কারকাজ শেষ হলেও যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস আর বাকিংহাম প্যালেসকে তাঁর প্রধান বাসভবন হিসেবে ব্যবহার করবেন না। বৃহস্পতিবার রাজপরিবারের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর মাধ্যমে প্রায় দুই শতাব্দী ধরে ব্রিটিশ সম্রাটের প্রধান বাসভবন হিসেবে ব্যবহৃত বাকিংহাম প্যালেসের ঐতিহ্যে পরিবর্তন আসছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাজা চার্লস লন্ডনের ক্লারেন্স হাউসেই বসবাস অব্যাহত রাখবেন। তবে সংস্কার শেষে বাকিংহাম প্যালেস রাজকীয় আনুষ্ঠানিকতা, বিদেশি রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনা এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রধান কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হবে।
এদিকে, প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে যে ২০২৪-২৫ অর্থবছরে রাজা চার্লস ১ কোটি ২৯ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) কর পরিশোধ করেছেন। রাজপরিবারের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের পর থেকে রাজা তৃতীয় চার্লস কিংবা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ কেউই বাকিংহাম প্যালেসে নিয়মিত বসবাস বা রাত্রিযাপন করেননি। তবে রাজা চার্লসের জন্য প্রাসাদে একটি ব্যক্তিগত কক্ষ সংরক্ষিত থাকবে। পাশাপাশি, প্রতি বছর সাধারণ দর্শনার্থীদের জন্য প্রাসাদে প্রবেশের সুযোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সূত্র: রয়টার্স
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার