
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবের পথে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৭ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।
সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ওমরাহর আনুষ্ঠানিকতা শেষে আগামী ২০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
এ সফরে তিনি সস্ত্রীক সৌদি আরবে অবস্থান করবেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার