সমুদ্রের নীল জলরাশি আর বালুচরের মাঝে নতুন লুকে দেখা দিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকত থেকে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। ছবি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
দীঘি তার ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’
ছবিতে সমুদ্রের পাড়ে স্বাভাবিক ভঙ্গিতে সময় কাটাতে দেখা যায় দীঘিকে। সাগরের ঢেউ, বাতাস আর বালুচরের পরিবেশের সঙ্গে অভিনেত্রীর ছিমছাম সাজও নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তরা তার লুকের প্রশংসা করেছেন।
শুটিংয়ের কাজে কক্সবাজারে দীঘি
জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে অবস্থান করছেন দীঘি। তবে সেখানে ঠিক কোন কাজের শুটিং করছেন, তা এখনই প্রকাশ করতে চাননি অভিনেত্রী।
নতুন কাজটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রজেক্ট—এ বিষয়েও এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কাজটি সম্পর্কে জানতে চাইলে দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’
শিশুশিল্পী থেকে নায়িকা
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ শুরু করেন তিনি।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করেন এই অভিনেত্রী।
প্রতিবেদকের নাম 




















