
জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।
সোমবার (৯ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। বার্তায় সম্মেলনে নিজের তিনটি প্রধান অগ্রাধিকারের কথাও তুলে ধরেন তিনি।
খলিলুর রহমান বলেন, “আমি তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নিয়ে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১-এ যাচ্ছি।”
প্রথম অগ্রাধিকার সম্পর্কে তিনি বলেন, প্যারিস চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। পরিচ্ছন্ন জ্বালানি, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্যাসের নিঃসরণ কমানোর কার্যক্রম ত্বরান্বিত করে এ লক্ষ্য অর্জন করতে চান তাঁরা।
দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে জলবায়ু অর্থায়নের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বা অভিযোজন, সহনশীলতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সময়মতো ও নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেবেন তিনি।
তৃতীয় অগ্রাধিকার হিসেবে মানবসম্পদ ও লোকালয় সুরক্ষার কথা তুলে ধরেন খলিলুর রহমান। তিনি বলেন, “আমাদের শেষ অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা।” আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি জোরদার করা এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করাই তাঁদের লক্ষ্য।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাওয়ার কথা রয়েছে খলিলুর রহমানের।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার