
শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি কেনার টাকা তোলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার ভূঁইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত দুজন আহত হয়েছেন।
নিহত আনোয়ার ভূঁইয়া মানাখান এলাকার সেকেন্দার ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, স্থানীয় একটি কবরস্থানের জমি কেনার টাকা তোলা নিয়ে একই এলাকার জয়দুল ঢালীর সঙ্গে আনোয়ার ভূঁইয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে।
বুধবার সন্ধ্যায় ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জয়দুল ঢালী লাঠি দিয়ে আনোয়ার ভূঁইয়ার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে আনোয়ার ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত জয়দুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, কবরস্থানের জমি কেনার টাকা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে আনোয়ার ভূঁইয়া নামে এক ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার