
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৭ হাজার ১১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, একই দিন সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এর আগে এই দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৩৫৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস।
নতুন দাম অনুযায়ী—
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আজ থেকে দেশের বাজারে এসব দামে সোনা ও রুপার অলংকার বিক্রি হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার