
জাতীয় সংসদে পেশ হতে যাওয়া ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বাড়ানোসহ আগামী ৫ বছরের একটি আয়কর রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে।
প্রস্তাব অনুযায়ী ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হবে, যা ২০২৬–২৭ এবং ২০২৭–২৮ করবর্ষে কার্যকর থাকবে।
নতুন রোডম্যাপে ধাপে ধাপে করমুক্ত আয়সীমা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে—
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতাদের জন্য করমুক্ত আয় আরও বেশি নির্ধারণের প্রস্তাব রয়েছে, যা ধাপে ধাপে ৫ লাখ টাকায় উন্নীত হবে।
অন্যদিকে তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী করদাতাদের জন্য করমুক্ত সীমা ধাপে ধাপে ৫ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
প্রতিবন্ধী সন্তানের অভিভাবকদের জন্য প্রতি সন্তান বা পোষ্যের ক্ষেত্রে অতিরিক্ত ৫০ হাজার টাকা আয় করমুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা এবং ‘জুলাই যোদ্ধা’দের জন্যও বিশেষ কর ছাড়ের সুবিধা রাখা হয়েছে।
নতুন প্রস্তাবে ৫টি ধাপে আয়কর হার নির্ধারণের কথা বলা হয়েছে—
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় কর ব্যবস্থাকে আরও দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য করতেই এই ৫ বছরের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার