ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কলকাতার হোটেলে আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের ৪ জন নিহত

চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরা হলো না কুষ্টিয়ার তরুণ সাংবাদিক দেবাশীষ দত্তের (৩৭)। দেশে ফেরার নির্ধারিত দিনেই কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি। একই ঘটনায় তার স্ত্রী, শিশুপুত্র ও শ্বশুরও মারা গেছেন।

নিহতরা হলেন—দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের শিশুপুত্র শর্ণশিষ দত্ত এবং তার শ্বশুর। কুষ্টিয়ার এই পরিবারের চারজনসহ অগ্নিকাণ্ডে মোট ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই সাগরে হেলিকপ্টার, নিহত ৩

দেশে ফেরার দিনেই মর্মান্তিক মৃত্যু

বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে ভারতে যান দেবাশীষ। কলকাতার পাশাপাশি চিকিৎসার প্রয়োজনে তারা বেঙ্গালুরুও গিয়েছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপজয়ী ফেরান তোরেসকে দলে ভেড়াল পিএসজি

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফেরেন তারা। পরদিন বুধবারই তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো পরিবারের চার সদস্যের মৃত্যু হয়।

সাংবাদিকতায় সক্রিয় ছিলেন দেবাশীষ

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুনঃ  ট্রেজারারকে জড়িয়ে ছড়ানো ‘ভুয়া’ ফটোকার্ড, প্রতিবাদ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির

এ ছাড়া তিনি কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

কুষ্টিয়ায় শোকের ছায়া

দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক সমাজ ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

দেশে ফেরার অপেক্ষায় থাকা একটি পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কলকাতার হোটেলে আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের ৪ জন নিহত

আপডেটের সময়: ০৪:১৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরা হলো না কুষ্টিয়ার তরুণ সাংবাদিক দেবাশীষ দত্তের (৩৭)। দেশে ফেরার নির্ধারিত দিনেই কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি। একই ঘটনায় তার স্ত্রী, শিশুপুত্র ও শ্বশুরও মারা গেছেন।

নিহতরা হলেন—দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের শিশুপুত্র শর্ণশিষ দত্ত এবং তার শ্বশুর। কুষ্টিয়ার এই পরিবারের চারজনসহ অগ্নিকাণ্ডে মোট ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সংখ্যায় আপত্তি ঢাকার

দেশে ফেরার দিনেই মর্মান্তিক মৃত্যু

বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য গত ৩ আগস্ট স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে ভারতে যান দেবাশীষ। কলকাতার পাশাপাশি চিকিৎসার প্রয়োজনে তারা বেঙ্গালুরুও গিয়েছিলেন।

আরও পড়ুনঃ  পিওকের মানুষ জম্মু-কাশ্মীরের সঙ্গে যুক্ত হতে চাইত: ওমর আবদুল্লাহ